Saturday, 31 May 2014

ভেবো না...

দিনের শেষে ক্লান্তির ফলে খুঁজে নাও তুমি যদি কোন একাকি কোণ,
ভেবে দেখো সবই কিন্তু আনুষাঙ্গিক, আসল কিন্তু তোমার ঐ মন...
চেষ্টা করো তখন তুমি বাঁচতে নিজের বর্তমানে,
আসলে যে ভুগছে, তার কষ্ট তো শুধু সেই জানে...
কিন্তু তাতে কি এসে গেলো, তোমাকে তো সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো,
তা হলে বল, সবকিছু ছেড়ে তুমি শুধু ভেবেই চলো কেন...

Wednesday, 30 April 2014

ভেবে দেখো...

আজ দেখো, পেয়েছো তুমি হয়তো যা চেয়েছো সব,
লোকে তাই করছে তোমায় নিয়ে চারিদিকে এত রব...
সেই উৎসবে গা ভাসিয়ে মেতে উঠেছো তুমি,
সব ভুলে গিয়ে তাই আজ অচেনা লাগে তোমার একদা প্রিয় এই ভূমি...
সবই কি অত সোজা হে অবুঝ, সবই কি এত সহজ!
পেয়েছো তুমি সব হাতের মুঠোয়, করছো না হয়তো তাই আজ কোন গরজ...
কিন্তু মনে রেখো হে ভাই, সময় যায় না সর্বদা এক সবার,
খুব দেরি হয়ে গেলে থাকবে তো তোমার হাতে কিছু করার?

Monday, 31 March 2014

পুরনো রাস্তা

চুরি না করেও লাগতে পারে নিজেকে মাঝেমাঝে চোর,
এ কি বাস্তব, নাকি এ কোন এক ঘোর?
কালো চশমা পড়তে বাধ্য হয়েছি, প্রখর রৌদ্র্য নয় তার একমাত্র কারণ,
পুরনো রাস্তায় সত্যিই মাঝেমাঝে খালি চোখে চলা বারণ...

Friday, 28 February 2014

পরিচয়

জীবনের পথে চলতে চলতে, ভেবে দেখো পেলে কত বন্ধু তুমি,
কি বলো, বলতে তো নেই দ্বিধা, ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই তোমার এই ভূমি...
সময়ের সুখের টানে উঠেছো হয়তো তুমি সিংহাসনের শিখরদেশে,
আবার মন্দার বাজারে নেমেছোও তুমি পদতলে সেই নিমেষে...
কি বল হে বন্ধু আমার, সকলকে হয়তো দেখলেই তুমি খালি, ছিলে যখন শিখরচূড়ায়,
কিন্তু নামতে যখন বাধ্য হলে, পরিচয়টা তো হল বল, থাকলে না তো আর দ্বিধায়...
‘অনিশ্চয়তা’ বড় রহস্যময়ী, দিনের আলোয় দেয় না এ ধরা,
রাতের আঁধার নামে যখন, দেখতে পাবে আসল কজন আর কজন মুখোশ পরা...

Monday, 20 January 2014

ঝঞ্ঝা

শেষ হয়ে যায় নি আমি এখনও, বাজছে তো কি দূরে ডঙ্কা,
ঝড় শুধু এটা, বইছে তাই হাওয়া এখন দমকা...
বৃষ্টি পড়বে আজও রাতে, ভিজবে সারা রাস্তা,
তারই সাথে জমবে জল, ভিজবে পুরনো সেই পচা বস্তা...
দেখছি দাঁড়িয়ে, রোজের মত আজও আমি একা একা,
আকাশের দিকে দৃষ্টি আমার, চাঁদটা উঠবে কখন বাঁকা...
বৃষ্টি যে কমবে না সহজে, চলবে তা আজ পুরো রাত,
নতুন দিন আসবে ঠিকই, চেপে রেখেছি আমি তাই নিজের দাঁত...