Friday, 6 December 2013

অর্থহীন

চাই নি তো কিছুই আমি, আশাও ছিল আমার খুবই কম,
আক্ষেপ ছিল না কোন, থাকতাম তাই একা, বুঝে নিজের দম।
এলে তুমি নিজেই আমার কাছে, জানি না কি ছিল তোমার মনে,
ভালোবাসা ছিল কি, খুঁজে পাই নি তো তা কোন কোণে।
এলে যখন তুমি, চাই নি সত্যি বেশি কিছু; চেয়েছিলাম শুধু তোমার মন,
কিন্তু চাহিদা ছিল অন্য তোমার, বলত তা আমায় তোমার রাতের ফোন।
“ঠিক করছ তো?”, প্রশ্ন করত সবাই আমায়,
অগ্রাহ্য করেছিলাম তা চোখ বুজে, শুনিনি পর্যন্ত কি বলল নিজের হৃদয়।
রেখেছিলে আমায় নিজের পাশে, দরকার ছিল তোমার যতদিন,
রাখতে কি তুমি আমায় অতদিন সাথে, হতাম যদি আমি সত্যি অতটা হীন!
গেছো যে, তাতে নেই আমার কোন দুঃখ, এটা জেনে রেখো তুমি,
ভেবে খালি খারাপ লাগে, তোমার শুধু তোমার জন্য রইল না কোন বিশ্বাসের ভূমি।
ভাঙবে তুমি আরও অনেক মাথা, খাবে হয়তো তাদের থেকে অনেক কিছু,
তোমার জন্য একটাই কথা আমার - “মনে রেখো হে, অদৃষ্ট কিন্তু ছুটছে ঠিক তোমার পিছু পিছু

Monday, 11 November 2013

রঙবদল

দেখেছো কি তোমরা কোনদিন গোধূলির রঙ বদলাতে?
দেখেছো কি তোমরা কোনদিন রামধনুর বর্ণ পালটাতে?
সম্ভব কি আদৌ, এ প্রশ্ন জাগছে তোমাদের মনে?
ভেবোনা হে বন্ধু, তাকাও নিজেদের হৃদয়ের কোণে।
সম্ভব যে সবই, অসম্ভবই কিছু নয়...
না হলে কেন বলো, সবকিছু ঠিক জেনেও আমাদের ভয় পেয়ে যেতে হয়?

Friday, 8 November 2013

তরী আজ ভিড়লো তীরে...

কি লিখি কি লিখি, প্রথম লেখা যে এটা এখানে,
ভালো তো লাগাতেই হবে তোমাদের, বলছি নিজেই তা মনে মনে...
প্রথম নজরই হোক ভালো, এসো তোমরা এখানে বারে বারে ফিরে,
নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো, তরী যখন ভিড়লো সত্যি আজ তীরে...