চাই নি তো কিছুই আমি, আশাও ছিল আমার খুবই কম,
আক্ষেপ ছিল না কোন, থাকতাম তাই একা, বুঝে নিজের
দম।
এলে তুমি নিজেই আমার কাছে, জানি না কি ছিল তোমার
মনে,
ভালোবাসা ছিল কি, খুঁজে পাই নি তো তা কোন কোণে।
এলে যখন তুমি, চাই নি সত্যি বেশি কিছু; চেয়েছিলাম শুধু তোমার মন,
কিন্তু চাহিদা ছিল অন্য তোমার, বলত তা আমায় তোমার
রাতের ফোন।
“ঠিক করছ তো?”, প্রশ্ন করত সবাই আমায়,
অগ্রাহ্য করেছিলাম তা চোখ বুজে, শুনিনি পর্যন্ত
কি বলল নিজের হৃদয়।
রেখেছিলে আমায় নিজের পাশে, দরকার ছিল তোমার
যতদিন,
রাখতে কি তুমি আমায় অতদিন সাথে, হতাম যদি আমি সত্যি
অতটা হীন!
গেছো যে,
তাতে নেই আমার কোন দুঃখ, এটা জেনে রেখো তুমি,
ভেবে খালি খারাপ লাগে, তোমার শুধু তোমার জন্য
রইল না কোন বিশ্বাসের ভূমি।
ভাঙবে তুমি আরও অনেক মাথা, খাবে হয়তো তাদের থেকে
অনেক কিছু,
তোমার জন্য একটাই কথা
আমার - “মনে রেখো হে, অদৃষ্ট কিন্তু ছুটছে ঠিক
তোমার পিছু পিছু”।
No comments:
Post a Comment