জীবনের পথে চলতে চলতে, ভেবে দেখো পেলে কত বন্ধু তুমি,
কি বলো, বলতে তো নেই
দ্বিধা, ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই তোমার এই ভূমি...
সময়ের সুখের টানে উঠেছো হয়তো তুমি সিংহাসনের শিখরদেশে,
আবার মন্দার বাজারে নেমেছোও তুমি
পদতলে সেই নিমেষে...
কি বল হে বন্ধু আমার, সকলকে হয়তো
দেখলেই তুমি খালি, ছিলে যখন শিখরচূড়ায়,
কিন্তু নামতে যখন
বাধ্য হলে, পরিচয়টা তো হল বল, থাকলে না তো আর দ্বিধায়...
‘অনিশ্চয়তা’ বড়
রহস্যময়ী, দিনের আলোয় দেয় না এ ধরা,
রাতের আঁধার নামে
যখন, দেখতে পাবে আসল কজন আর কজন মুখোশ পরা...