কাল অবধি তুমি ছিলে যেন আমাদের ঠিক পাশে,
বাইরে বেরোলে যেন পুজো পুজো গন্ধটা এখনও আসে।
কালও ছিল কত গানের সুর, চারিদিক কত আলোময়,
রাস্তা আজ পুরো ফাঁকা, পুজো শেষ, না ফুর্তি তো আর নয়।
বাপের বাড়ি ছেড়ে তুমি চলে গেলে কৈলাশ,
রেল লাইনের পাশে এখনও দেখো দাঁড়িয়ে আছে অবশিষ্ট কাশ।
গেছো তুমি চলে আমাদের ছেড়ে এখানে,
এসো তুমি তাড়াতাড়ি ফিরে - এই ভাবনাই যেন আমাদের হৃদয়ের এক কোণে।
fantastic..... theme is very appropriate.... feeling of every Bengalee I guess.
ReplyDelete